বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিরাজগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপের উদ্বোধন নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ৩৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ জুলাই, ২০২২

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য়ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে-

বুধবার (২০ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে- সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ প্রেস ব্রিফিং-এ বক্তব্য উপস্থাপন করেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, সিরাজগঞ্জ জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ৪২৯ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। আগামি ২১ জুলাই সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ ভবন থেকে সরাসরি (ভার্চুয়ালি) মিটিং-র মাধ্যমে জমি ও গৃহ অসহায় দরিদ্র ভূমিহীন গৃহহীনদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করবেন। দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ সদর উপজেলা ৪১ টি, শাহজাদপুরে ২৫টি,উল্লাপাড়ায় ৮৫ টি, রায়গঞ্জে ১৯৫ টি,তাড়াশে ৫ টি,কাজিপুরে ৬২ টি,চৌহালীতে ৬টি, কামারখন্দে ১০ টি সর্বমোট ৪২৯ টি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ মোবারক হোসেন,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আতিকুল ইসলাম ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিক সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর