রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার। 

সিরাজগঞ্জে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি করায় জরিমানা ও দোকান সিলগালা

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ৩২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

প্রতিশ্রুত পণ্য সেবা যথাযথভাবে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জের বাগবাটিতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৭০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান,সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আমানত আলী ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামকে ইউরিয়া সারের দাম কেজিতে দশ টাকা বেশি নিয়ে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধ প্রমানিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা করা হয়।

এছাড়া ডিজেল ও গ্যাস অবৈধ ভাবে গুদামজাত করায় জহিরুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে মোয়াজ্জেম হোসেন কেও ১০হাজার টাকা আদায় সহ মোট ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর