শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

সিরাজগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মতিন সরকার / ৬৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জুন, ২০২২

সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে শহরের সনি হোটেল অডিটোরিয়াম হল রুমে এ সভা করা হয়।

সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল গণি মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম শাহিনের পরিচালনায় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ও চেয়ারম্যানের প্রেস সচিব শামীম হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাকের পার্টির সভাপতি ফয়সাল বিন শফিক সনি,পাবনা জেলা জাকের পার্টির সভাপতি মুজাম্মেল হক,জাকের পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

এসময় জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে পানিবন্দি লাখো মানুষ।

আকস্মিক বন্যায় সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষ খাবারের সঙ্কটে পড়েছে।

জাকের পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের এ দুর্যোগকালীন বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর