বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে জামিন পেলেন ৬ প্রিজাইডিং কর্মকর্তা  

রিপোর্টারের নাম : / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেফতারকৃত ৬ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৯ মে-২০২৪) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বেলাল হোসেন এই জামিন মঞ্জুর করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন, আসামি পক্ষের আইনজীবী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন।

এর আগে গত রোববার সন্ধ্যায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগেটির সত্যতা মেলায় সংবাদ সম্মেলন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

আদালতে জামিনকৃত প্রিসাইডিং কর্মকর্তারা হলেন, যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম, এস.বি.রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ওমর আলী কওমি মহিলা মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এস.বি. রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আবুসামা, বাহুকা ডিগ্রি কলেজে’র প্রভাষক ও বনবাড়ীয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক এস. বি ফজলুল হক সড়ক শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিণা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইয়াসিন আরাফাত এবং শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর