সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

সিরাজগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার পরিবেশন 

রিপোর্টারের নাম : / ৩৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌরএলাকার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক পৌরকাউন্সিলর,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর হাজী মোঃ আব্দুস সাত্তার এর  নিজস্ব উদ্যোগে- দুঃস্থ, অসহায়, ছিন্নমুল ও ভিখারী মানুষদের  মাঝে  একবেলা রান্না করা খাবারপরিবেশন করা হয়।

শুক্রবার ( ১৭ নভেম্বর -২০২৩ ) বাদ জুম্মা   পৌরএলাকার মতি সাহেবের ঘাট সংলগ্ন হাজী মোঃ আব্দুস সাত্তার এর নিজস্ব অফিস সন্মুখ হতে তিনি  প্রায় ৫’শতাধিক  দুঃস্থ, অসহায়, ছিন্নমুল ও ভিখারী মানুষদের মাঝে নিজহাতে পরিবেশন করেন, হাজী মোঃ আব্দুস সাত্তার।
এসময়ে  ব্যবসায়ী এস.এম. মুসা, ওয়ার্ড আওয়ামী নেতা মোঃ আব্দুল হান্নান, এস  কনস্ট্রাকশন এর ম্যানেজার (হিসাব বিভাগ) রুহুল আমিন অপু,    ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক ও যুবলীগনেতা খালেদুজ্জামান জুয়েল,  জাহিদ হাসান , সততা সমবায় সমিতি লিমিটেড এর কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম টেক্কা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য , সিরাজগঞ্জের আঃলীগনেতা   বিশিষ্ট ব্যবসায়ী  হাজী মোঃ আব্দুস সাত্তার সমাজ থেকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত, বাল্যবিয়ে রোধে কাজ করছেন। তিনি দীর্ঘ দিন ধরে তার ব্যবসার আয়কৃত অর্থ হতে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের  জন্য বিভিন্ন সময়ে  খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করাসহ গরীব অসহায়  অসুস্থ মানুষদের  জন্য চিকিৎসা ব্যবস্থাকরণ, গরীব পরিবারের কন্যা দায়গ্রস্তর জন্য সহায়তা প্রদান, অসহায় বেকারদের  কর্মসংস্থানের জন্য  ব্যবস্থা করন সহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও আর্থিক সহযোগিতা করে আর্ত মানবতার সেবায় কাজ করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর