বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা ৯ নং ও ১০ দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ : / ৩৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ঐকান্তিক প্রচেষ্টায় ও ভালোবাসার মেধা বিকাশ ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্য সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২০২২ এর ৯ নং ও ১০ দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । এতে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো -উচ্চ শিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হওয়ার প্রয়োজন। সোমবার (১৭ অক্টোবর) সকাল দশটায় সিরাজগঞ্জ পৌরসভার সভা কক্ষে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো – মোবাইল ফোনের অপব্যবহারে তরুণ সমাজ বিপথগামী এ বিষয়ে বিতর্কে প্রথম পর্বে ৯ নং দল এস বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ বনাম সবুজ কানন স্কুল এন্ড কলেজেের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১১ টায় দ্বিতীয় পর্বে অংশ গ্রহণ করে ১০ নং দল ভিক্টোরিয়া হাইস্কুল বনাম জাহানারা উচ্চ বিদ্যালয় ।

অনুষ্ঠানে ৩ জন বিজ্ঞ বিচারক মন্ডলীর ফলাফলে প্রথম পর্বে বিজয়ী হয় সবুজ কানন স্কুল এন্ড কলেজ এবং দ্বিতীয় পর্বে জাহান আরা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌরসভার প্যানেল মেয়র (১) নুরুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(৩) মোছাঃ শিখা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, স্যানিটারী ইন্সপেক্টর কাওসার আক্তার দেওয়ান, ৫ ওয়াডের কাউন্সিলর মামুনুর রশিদ মামুন প্রমুখ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটেরের দায়িত্ব পালন করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম শাহ আলম। এসময়ে আরো উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী রবিউল কবীর, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল হান্নান খান সহ অন্যান্য কর্মকর্তাকাউন্সিলর বৃন্দ, পৌরকর্মকর্তাবৃন্দ। এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ কারি শিক্ষার্থীরা ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ পৌরসভার শুধু অবকাঠামো গত উন্নয়ন করে না মানুষের মানবিক উন্নয়ন, দেশ জাতির কল্যানের জন্য, সুশিক্ষিত পাশাপাশি সাহিত্য -সংস্কৃতির, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে নতুন প্রজন্মদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন, পৌরসভার সুযোগ্য পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এ জন্য ধন্যবাদ জানাই । উল্লেখ্য গত ১২ অক্টোবর পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ১৫ দিনব্যাপি পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর