রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৩৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

প্রচন্ড বৃষ্টিতে সিরাজগঞ্জে পৃথক দুটি বজ্রপাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকা ও যমুনার দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকায় এ দুটি ঘটনা
ঘট।

নিহত নাসির উদ্দিন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে ও ব্যবসায়ি আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি গ্রামের দরবেশ আলী মুন্সীর ছেলে। আহতরা হলেন শহরের একডালা মহল্লার সাইফুল ইসলাম (৩৫) ও শামীম (৩২)। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজে শহরের মতিন সাহেবের ঘাট থেকে নৌকায় ইট নিয়ে কাওয়াকোলার চরে আসছিলেন রাজ্জাকসহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় প্রচন্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে নৌকার ওপরে বজ্রপাত হলে আব্দুর রাজ্জাক নৌকা থেকে পড়ে যায়। এ সময় বজ্রপাতে আহত হন দু’শ্রমিক। পরে রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রচন্ড বৃষ্টির সময় সদর থানাধীন দু’টি স্থানে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।তিনি আরও জানান, নিহত নাসির বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছে। দুই জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর