বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

“বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক-শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে   সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র্যালি প্রদর্শন, আলোচনা সভা অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে  বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং এনজিও সমন্বয় পরিষদ সিরাজগঞ্জের সহযোগিতায়  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সিরাজগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি প্রদর্শনের পর শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হোসেন এবং  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তমাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  সিভিল সার্জনের মেডিকেল অফিসার মোঃ রিয়াজুল ইসলাম, এনডিপি’র উপ-পরিচালক কাজী মোঃ মাসুদুজ্জামান পল, সমাজসেবা অফিসার মোঃ জেল হোসেন, রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোঃ ফয়সাল আহমেদ, পরিবর্তন এর উপ-পরিচালক মোছাঃ রোকসানা খাতুন, এনডিপি’র প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ প্রমুখ ।

স্বাগত বক্তব্য রাখেন,  সমাজসেবা অফিসার মোঃ জেল হোসেন।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডাঃ মোঃ মাহবুব হক।  অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ ১৫ টি হুইল চেয়ার ও ৫ টি হেয়ারিং এইড বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর