শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৩৩ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জঃ / ৩৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জুন, ২০২২

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও ।

বর্তমানে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি সব পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬৮ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে রয়েছে (বিপৎসীমা ১৩.৩৫ মিটার।
অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬২ মিটার। ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৫.২৫ মিটার।

এদিকে কাজিপুর, সিরাজগঞ্জ, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের বিস্তীর্ণ চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই পানিবন্দী হয়ে পড়ছে অসংখ্য মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ২২ জুন পর্যন্ত যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এরপর পানি কমবে। এখনও বন্যার আশংকাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি।
চৌহালী ও শাহজাদপুরের ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর