মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

 কাজীপুরে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা পেলেন মাদক মামলার আসামি!

রিপোর্টারের নাম : / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের কাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত হয়েছে। তবে এ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উজ্জ্বল কুমার ভৌমিক নামের মাদক মামলার এক আসামিকে উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন অনুষ্ঠানে দুজনকে সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে একজন উজ্জ্বল কুমার ভৌমিক। কাজীপুর থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, কমিউনিটি পুলিশিং কাজে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা দেওয়া হয়েছে ২০১৫ সালের শেষের দিকে ইয়াবাসহ এপিবিএনের হাতে আটক হওয়া মাদক মামলার আসামি উজ্জ্বল কুমার ভৌমিককে।

আক্ষেপ করে তারা বলেন, ‘সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে কমিউনিটি পুলিশ। তাহলে মাদক মামলার আসামি কীভাবে এ সম্মাননা পায়?’ ওই অনুষ্ঠানে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও কাজীপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজীপুর থানা পুলিশ জানায়, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলায় ভালো অবদান রাখায় দুজনকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সম্মাননা স্মারক পাওয়া দুজন হলেন উপজেলার সোনামুখী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য উজ্জ্বল কুমার ভৌমিক এবং কাজীপুর থানার উপ-পরদির্শক (এসআই) শাহিন মারুফ।

কাজীপুর উপজেলার সাবেক এক ছাত্রলীগ নেতা বলেন, ‘উজ্জ্বল কুমার ভৌমিক একজন মাদক মামলার অসামি। তিনি ২০১৫ সালের শেষের দিকে সোনামুখী ইউনিয়ন পরিষদ থেকে ২৫টি ইয়াবাসহ এপিবিএনর (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) হাতের আটক হয়েছিলেন। মাসখানেক জেলও খেটেছেন। শুধু তাই নয়, ওই মামলাটি উপজেলার সবচেয়ে বড় মাদক মামলা হিসেবে বিবেচিত।

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বলেন, ‘উজ্জ্বল কুমার ভৌমিকের নামে মাদক মামলা আছে আমার জানা ছিলে না। আমি ৯ মাস হলো এই থানায় যোগদান করেছি। যে কারণে এই ভুলটি হয়েছে।’

জানতে চাইলে সম্মাননা পাওয়া উজ্জ্বল কুমার ভৌমিক বলেন, ২০১৫ সালের শেষের দিকে একটি মহলের চক্রান্তে মাদক মামলার আসামি হয়ে আমি এক মাস ৮ দিন জেলে ছিলাম। মামলাটি বর্তমানে বিচারাধীন। ওই মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকিদের সাক্ষ্য শেষে রায় হবে। এতে আমি অবশ্যই মুক্তি পাবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর