রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিরাজগঞ্জে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নানা আয়োজনে বর্ষপূর্তি উদযাপন পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ / ৩০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের পৌরএলাকার ধানবান্ধিতে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নানা আয়োজনে প্রথম বার্ষিকী সাধারণ সভা ও বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান পালিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে শেখ রাসেল পার্কে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করে, বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি উদযাপনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার পর, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরে মধ্যাহৃভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জহুরুল ইসলাম মন্ডল সভাপতিত্বে এবং সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী, গরীব-দুঃখী, মেহনতী মানুষের পরমবন্ধু, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সততা ব্যবসায়ী সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার এর পৃষ্ঠপোষকতায় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি প্রিন্সিপাল মোকতেল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আমাত-উল ইলা খান প্রমুখ । এসময় সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সকল কর্মকর্তা -কর্মচারী, সদস্যবৃন্দ সহ শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর