রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”  শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী  করা হয়েছে। সিরাজগঞ্জ  জেলা প্রশাসন ও বনবিভাগের   যৌথ আয়োজনে-

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায়  সিরাজগঞ্জ  শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনের  মুক্তিসোপানে  অনুষ্ঠিত  মেলার সমাপনী করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২  (সদর-কামারখন্দ) জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি তার বক্তব্যে বলেন,  পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ এর বিকল্প  নেই।  দেশকে একটি  বাসযোগ্য পরিবেশের আওতায় আনতে বেশি বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করে এর সঠিক পরিচর্যা করতে হবে। বর্তমান ছাদ বাগান বিপ্লব ঘটাচ্ছেন বাগানের মালিক গণ এবং  পারিবারিক বাগান স্থাপন করছেন। এখন  শিক্ষার্থীরাও  গাছ লাগাতে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে । ছাত্র-ছাত্রীরা  সু-শিক্ষার পাশাপাশি  ভালো কাজের জন্য  নিয়োজিত থাকতে হবে।

মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উক্ত  মেলার  সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায়, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা আশিক আহমেদ  প্রমুখ।

আরো  বক্তব্যে রাখেন, বৃক্ষ মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের  প্রশাসনিক কর্মকর্তা কবি নুরুন্নবী খান জুয়েল।

সমাপনী  অনুষ্ঠানে, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এর ব্যবস্থাপনায়  স্কুলের-ছাত্র- ছাত্রীদেরকে একটি করে মোট দেড় শতাধিক শিক্ষার্থীদের   গাছের চারা বিনামূল্যে বিতরন করা হয়।

এসময়ে মেলার ৩ টি স্টলকে ক্রেস্ট প্রদান ও ২৮ টি স্টলের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।

এ সমাপনী অনুষ্ঠানে  জেলা প্রশাসনও বনবিভাগের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী গণ, বিভিন্ন নার্সারি মালিকগণ, শহরের বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ অনেকে উপস্থিত  ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর