মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জে হাজী মোঃ আব্দুস সাত্তারের উদ্যোগে বাজারের চেয়ে স্বল্পমূল্যে ষাঁড় গরুর গোশত বিক্রি 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক, ধানবান্দি ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের  সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার এর  উদ্যোগে  পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে  সিরাজগঞ্জ পৌর এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য বাজার মূল্যের চেয়ে স্বল্প মূল্যে দেশী ষাঁড় গরু জবাই করে  মাংস বিক্রির ব্যবস্হা করছেন তিনি।

বর্তমান বাজারে গরুর গোশত বিক্রি হয় যেখানে ৭৫০/ টাকা দরে  সেখানে  হাজী মোঃ আব্দুস সাত্তারের উদ্যোগে  ৫৫০/ টাকা দরে বিক্রি করা হয়। এতে গরীব ও নিম্ন আয়ের মানুষেরা এ মাংস ক্রয় করে খুশি হন।

শুক্রবার (৭ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা শিশু-কিশোরদের জন্য গড়ে উঠা বিনোদন কেন্দ্র  শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর পার্কের সামনে   ৪ টি দেশী জাতের ষাঁড় গরু জবাই করা হয়। এ সময় দরিদ্র ও নিম্ন আয়ের  ১২০০ জন লোকের  মাঝে ১ কেজি করে পাঁচশত পঞ্চাশ টাকা দরে  গোশত  বিক্রি করা হয়।

এ ভালো উদ্যোগ গ্রহণ করায়  সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ কাছে হাজী মোঃ আব্দুস সাত্তার প্রশংসিত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর