বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সিরাজগঞ্জে  হিন্দুধর্মাবলম্বীদের মৃতদেহের সৎকারে নিয়োজিতদের মাঝে কম্বল বিতরণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের উদ্যোগে হিন্দুধর্মাবলম্বীদের মৃতদেহের সৎকারে নিয়োজিতদের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের সিরাজী সড়ক হতে হিন্দু সম্প্রদায়ের  মৃতদেহের সৎকারে বা শেষকৃত্য নিয়োজিত সিরাজগঞ্জের প্রায় অর্ধশতাধিক শীতার্ত  দরিদ্র   হিন্দুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের সভাপতি প্রদীপ সাহা।

এসময়ে বীরমুক্তিযোদ্ধা  অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জের সমম্বয়ক মঞ্জুরুল আলম, ডাঃ শিবেন্দনাথ মন্ডল সহ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের সভাপতি  প্রদীপ সাহা বলেন,  প্রচন্ড হাড় কাপানো শীতে কষ্টে কাতর হয়ে সনাতনধর্মাবলম্বীদের  মৃতদেহের শেষকৃত্য কার্যে নিয়োজিত দের কষ্ট দেখে কম্বল বিতরণ করার  উদ্যোগ গ্রহণ করি। এছাড়াও ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সংগঠন উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায়,দরিদ্র  নারী -পুরুষদের মাঝে আমরা শাড়ি ও লুঙ্গি বিতরণ করা সহ মানবতার কাজ করছি।  দেশের বিভিন্ন জাতীয়  দিবস উদযাপন করে আসছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর