শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে অভিনব কৌশলে মাদক পরিবহনকালে তিনশ চার গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ৩ টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার একশো দশ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রাজশাহী জেলা সদরের ৯ নং ওয়ার্ড পরমন্দপুর গ্রামের মোঃ উজ্জ্বল আলীর ছেলে মোঃ সিহাব আলী (৩০) ও ৩ নং ওয়ার্ড মাদারপুর গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে মোছাঃ সেলিনা বেগম (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা র‍্যাবকে জানায়, দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর