শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম : / ৪৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (নওমুসলিম) (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২’সদস্যরা।

রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর, উত্তর তেতাবুনি গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা হতে দিনাজপুরগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর