বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ১৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন সার কারখানা সামনে থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রাম সদরের অষ্টোআশির চরের জালাল উদ্দিনের ছেলে শহর আলী (৩২), একই জেলার ভগবতীপুরের হাচেন মিস্ত্রির ছেলে আব্দুল মালেক (৫৬), নাগেশ্বরী উপজেলার চরকাপনা গ্রামের রইচ উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৫) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তেবাড়িয়া চরের খবির উদ্দিনের ছেলে মোজাম্মেল সরকার (৬০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ‌‌‘মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী উপজেলার এনায়েতপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে এনায়তেপুর থানায় মামলা করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর