সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের প্রকল্পের আওতায় – সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে ।মেলা উদ্বোধন কালে বেলুন উড়িয়ে, ফিতাকেটে  র‍্যালী প্রদর্শন, স্টল পরিদর্শন ও আলোচনা সভা করা হয়েছে। সিরাজগঞ্জ  সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায়-রবিবার( ১২ মার্চ) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে উক্ত কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন,  সদর উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত এস এম রকিবুল হাসান। স্বাগত বক্তব্যে রাখেন  সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ।এ সময়ে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মোঃ রেজাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিনদিনের এ কৃষি প্রযুক্তি মেলা সকাল ৯ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর