সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

সিরাজগঞ্জের বাগবাটিতে আধিপত্য বিস্তারের ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  এসময় তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়েছে।  আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আলামিন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের  ফরহাদ হোসেনের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়,বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হলাম চালায়। ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে তাদের আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে আলামিন নিতে ও তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়।  পরে স্থানীয়রা আহত আল আমিন শেখ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলো পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আলামিনের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর বিরধ চলে আসছিলো।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সিরাজুল ইসলাম জানান, রাতে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর