সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার।

সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাংলাদেশ পুলিশ এবং ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে পরিচালিত প্রিভেইল (PREVAIL) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের সলঙ্গার রামকৃষ্ণপুরে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে সলঙ্গা থানার আয়োজনে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা গ্রহণের উপায় এবং পুলিশি সেবা সহজে পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী, সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদার, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হক মিলনসহ সভায় সকল ইউপি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর