মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২ বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার।

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় কৃষক ঠান্ডু মিয়া ও দলিল লেখক আব্দুল আলীম নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, সকালে ফজরের নামাজের পড়ে মহাসড়ক ঘেষে হাটছিলেন দুজন। হঠাৎ পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার ভেতরেই আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথর বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর