শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময়

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সলঙ্গা থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর সভাপতিত্বে ও সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেশ চন্দ্র তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম, থানা জামায়াত ইসলামির আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সলঙ্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডলসহ প্রমুখ।

এ বছর সলঙ্গা থানার ৬টি ইউনিয়নে ৩৪ পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় ওসি বলেন, সলঙ্গা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে থানা পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন ।

নিরাপত্তা নিশ্চিত করতে থানার সব পূজামণ্ডপকে সিসিটিভির আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর