মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা বেড়ায় নজরুল বর্ষ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১১১ জনের ৪২ জন  ডেঙ্গু রোগী  বেড়ায় জামায়াতে ইসলামীর সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মৃত বাচ্চা প্রসবের পর কর্মকর্তা বললেন ২ হাজার টাকাদেন ফেলে দেওয়ার ব্যবস্থা করছি। দুঃখ প্রকাশ করে হাসনাত আব্দুলাহর ফেসবুক পোস্ট। কোনাবাড়ীতে ২৪ ঘণ্টায় ১০০ জনের ডেঙ্গু শনাক্ত: আতঙ্ক বাড়ছে শিল্পাঞ্চলে। গাজীপুরে ডেঙ্গু ও হামের হানা,তাজউদ্দীন মেডিকেলে ভর্তি ১৫০। কাজিপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে ২০০ পরিবারে ত্রান বিতরণ 

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

এসময় সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক ও সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা ও আইয়ুব আলী মন্ডল, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া।

এছাড়া সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম, রায়গঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদেছ হোসেন সোহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শেষে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর