বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব

রিপোর্টারের নাম : / ৩৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব- ১২ সদস্যরা। ঘটনাস্থল থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার র‌্যাব ১২ হেডকোয়ার্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ-উপ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম(সেবা)।

ককটেল বিস্ফোরনের ঘটনায় আটককৃতরা হলো, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মিলপট্টি এলাকার আল-আমিন হোসেন ও ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার মালতেপাড়া এলাকার মিকাইল হোসেন।

প্রেস কনফারেন্সে র‌্যাব ১২’র অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক মো. মারুফ হোসেন জানান,শামিম হোসেন নামে এক দুর্ব্যত্ত আল আমিন ও মিকাইল হোসেনকে সাথে নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন ব্যাবসায়িকে অপহরন ও মুক্তিপন আদায়ের পরিকল্পনা করে।পরিকল্পনা মোতাবেক সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের এক বালু ব্যাবসায়িকে ব্যাবসায়িক আলোচনার কথা বলে ডেকে নিয়ে এসে তাকে আটক করে মুক্তিপন দাবি করে। এসময় ঐ ব্যাবসায়ির চিৎ কারে এলাকাবাসি এগিয়ে আসলে দুর্ব্যত্তরা দুটি ককটেল বোমার বিস্ফারন ঘটায়। এতে দুইজন আহত হয়।

তিনি আরো জানান,খবর পেয়ে র‌্যাববসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছৈ সাতটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। অভিযান চালিয়ে আল আমিন ও মিকাইল হোসেনকে আটক করা হয়। তাদের সলঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর