বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের সলঙ্গায় মাঠ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: / ২১০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় রাজস্ব খাতের অর্থায়নে রবি ২০২৩/২০২৪ মৌসুমে জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত সরিষা প্রদর্শনীয় মাঠ দিবস পালন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে চবিলা গ্রামের ইসলাম খন্দকারের বাড়ি পাশে সলঙ্গা ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানের সঞ্চালনায় ও উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সুর্বণা ইয়াসমীন সুমী’র সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ বাবুল কুমার সুত্রধর,অতিরিক্ত উপ পরিচালক এনামুল হক,ঢাকা ভাটারা থানার কৃষকলীগের সভাপতি আমিনুল ইসলাম জাকির,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন প্রমূখ।

মাঠ দিবসে অংশ নিয়ে বক্তারা বলেন, ক্রমহ্রাসমান চাষযোগ্য জমিতে উচ্চফলনশীল জাত নির্বাচনের মাধ্যমে একটি জমি থেকে বছরে চারটি ফসল আবাদ করে অধিক লাভবান হওয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর