শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিক পরিবারের ভিন্নধর্মী আনন্দ ভ্রমণ

এন এ জোহা,গাইবান্ধা প্রতিনিধি : / ১১৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

বছর জুড়ে খবরের পেছনে চারিদিকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মনকে একটু প্রশান্তি দিতে এক আনন্দ ভ্রমণের আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিক পরিবার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বেলকা খেয়াঘাট থেকে নৌকা যোগে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনাঘাটের দিকে রওয়ানা হন সুন্দরগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিক ফরহাদুল ইসলামের সৌজন্যে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত আনন্দঘন এ নৌকা যাত্রায় গান, আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন বিভিন্ন জাতীয় এবং স্থানীয় দৈনিকসহ টিভি ও অনলাইনে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বেলা ১ ঘটিকার দিকে সাংবাদিকদের বহনকারী নৌকা চিলমারী এলাকায় পৌঁছলে প্রাকৃতিক দৃশ্য দেখতে ইঞ্জিন নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে সবাই। সেখানে সুন্দরগঞ্জ উপজেলা সাংবাদিক পরিবারবৃন্দ গ্রুপ ছবি, সেলফি আর সাঁতার কাঁটতে মেতে উঠেন। দুপুরের খাবারও সম্পন্ন করেন ব্রহ্মপুর নদীর বুকে।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, ফরহাদুল ইসলাম, রফিকুল ইসলাম, জুয়েল রানা, হযরত বেল্লাল, মোকছেদুল আল মামুন, জয়ন্ত সাহা যতন, নুর আলম সরকার, ফাহিম হাসান, আব্দুর রাজ্জাক প্রমূখ।

এছাড়াও এ আনন্দ ভ্রমণে উপস্থিত থেকে আলাদা আমেজ সৃষ্টি করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী সাংবাদিক ফরহাদুল ইসলাম। তিনি এ আনন্দ ভ্রমণে নৌকা ও খাবার স্পন্সর করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর