শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

সড়ক-নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করছে ! সাবেক মন্ত্রী শাহজাহান খান

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ মে, ২০২২

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আগের মতো সড়কে চাঁদাবাজি হচ্ছে না। বর্তমানে সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করছে।

এদের গ্রেফতার করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাহজাহান খান বলেন, এক সময় পরিবহন সেক্টরে ব্যাপকহারে চাঁদাবাজি হতো। আমরা তা বন্ধ করেছি। শ্রমিক সংগঠন পরিচালনার জন্য নির্ধারিত রশিদ মূলে জেলা পর্যায়ে শ্রমিক পক্ষ ৩০ টাকা ও মালিক পক্ষ ৩০ টাকা হারে আদায় করছে শ্রমিক সংগঠন। এটা চাঁদা নয়, শ্রমিক সংগঠন পরিচালনার ব্যয়।

বর্তমানে চাঁদাবাজির সঙ্গে শ্রমিক মালিক কোন পক্ষই জড়িত নয়। শ্রমিকদের বাইরে বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনে সড়ক থেকে ইজারার নামে চাঁদাবাজি করছে।

বিআইডব্লিউটি এর নৌ-বন্দরগুলোতেও একইভাবে ফেরিতে গাড়ি প্রতি ৩-৫ হাজার টাকা ইজারার নামে চাঁদা আদায় করছে বলে আমাদের কাছে তথ্য আছে। এসব চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হতে আহ্বান করেছি। ইতোমধ্যে ঢাকাতেই এমন ৭০ জন চাঁদাবাজকে প্রশাসন গ্রেফতার করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সারা দেশের মানুষ যে আনন্দ উল্লাস করবে। সেই আনন্দ ম্লান করতে ষড়যন্ত্র করছে বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হামলা করেছে। যা প্রতিহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা। এটার দায়ও তারা ছাত্রলীগের ওপর দায় চাপাচ্ছে। যা সঠিক নয়। এটা আমরা প্রতিহত করবে।

শাহজাহান খান দুপুরে দুই দিনের সফরে লালমনিরহাট পৌঁছান। শনিবার দুপুর আড়াইটায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগে বর্ধিত সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর