মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

হজের অনুমতি পাবেন ৫৭৫৮৫ বাংলাদেশি

রিপোর্টারের নাম : / ২৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২২ সালের হজের জন্য বিশ্বের সমস্ত দেশ থেকে হজযাত্রীদের জন্য কোটা অনুমোদন করেছে, ওকাজ/সউদী গেজেট সংশ্লিষ্ট সূত্রে একথা জানতে পেরেছে। সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হজযাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি।

মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার জন্য ১ লাখ ৫১ জনের কোটা বরাদ্দ করেছে। পাকিস্তানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ৮১,১৩২ এবং তৃতীয় সর্বোচ্চ ভারতের জন্য ৭৯,২৩৭ জন নির্ধারণ করা হয়েছে। ৫৭,৫৮৫ জন হজযাত্রী নিয়ে চতুর্থ সর্বোচ্চ কোটা পেয়েছে বাংলাদেশ। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সবচেয়ে কম ২৩ জন হজযাত্রী নিয়ে তালিকার নীচে রয়েছে। আরব দেশগুলোর হিসাবে, আসন্ন বার্ষিক হজের জন্য ৩৫,৩৭৫ জন হজযাত্রী নিয়ে মিসর শীর্ষে রয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জনের কোটা পেয়েছে। ইরানের জন্য বরাদ্দ কোটা দাঁড়িয়েছে ৩৮,৪৮১ এবং তুরস্কের কোটা ৩৭,৭৭০ জন।

সূত্রমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৫০৪ জন, আর রাশিয়ার জন্য বরাদ্দ ১১ হাজার ৩১৮, চীন ৯ হাজার ১৯০, থাইল্যান্ড ৫ হাজার ৮৮৫ এবং ইউক্রেনের জন্য ৯১টি। মন্ত্রণালয় আগে ঘোষণা করেছিল যে, বিদেশী হজযাত্রীরা এ বছর হজ করার অনুমতি পাবে এমন মোট দশ লাখ হজযাত্রীর মধ্যে ৮৫ শতাংশ। মোট ৮ লাখ ৫০ হাজার বিদেশী হজযাত্রীকে হজ করার অনুমতি দেওয়া হবে আর দেশীয় হজযাত্রীদের সংখ্যা ১ লাখ ৫০ হাজারে সীমাবদ্ধ থাকবে। মোট ৮ লাখ ৫০ হাজার বিদেশী হজযাত্রীর সংখ্যা করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের আগে প্রতিটি দেশের জন্য বরাদ্দকৃত হজযাত্রীর প্রকৃত কোটার মাত্র ৪৫.২ শতাংশ।

এবারের হজে বিদেশি হজযাত্রীদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে হজ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ৬৫ বছরের বেশি বয়সী হজযাত্রীদের অনুমতি না দেওয়া এবং হজযাত্রীদের দুটি ডোজ করোনভাইরাস ভ্যাকসিন নিতে হবে। সূত্র : সউদী গেজেট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর