রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

হাবিবুল্লাহনগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ / ৩১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ইউনিয়ন আ’লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু।

ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য মো. মাজেদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মুছা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো, মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম প্রমূখ। সভায় ইউনিয়ন আ’লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাফিলল শেষে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর