রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

হৃদরোগ ইনস্টিটিউটে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনা মূল্যে হার্টের ভাল্ব, হার্টের রিং, পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ৩ কোটি ৭১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে  অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট  ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও কার্ডিয়াক সারজন ডা. আশরাফুল হক সিয়াম । অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসকার ক্ষেত্রে বিশেষ অবদান রাখাবে।

তিনি জানান, গত বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রী অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণের জন্য ৩ কোটি ২৯ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন সেই অনুদানের টাকা দিয়ে ৩০০ হার্টের রিং, ১৫০টি ভাল্ব, ১০০টি পেসমেকার ক্রয় করে রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজকে প্রাপ্ত অনুদান দিয়ে চিকিৎসা সামগ্রী ক্রয় করে অসহায় সেবা তহবিলের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। হৃদরোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসা সেবা নেওয়ার সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অনেক রোগীদের ভাল্ব প্রতিস্থাপন, পেসমেকার স্থাপন এবং রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সঙ্কটের কারণে সেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান না। বিষয়টির জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর পর দুইবার অনুদান দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর