শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

১ লাখ ছাড়িয়েছে সাংবাদিক আরেফিন সোহাগের ফেসবুক ফলোয়ার

নিজস্ব প্রতিবেদক: / ৫০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মে, ২০২২

লেখক ও সাংবাদিক আরেফিন সোহাগের ফেসবুকের ফলোয়ার ১ লাখ ছাড়িয়েছে। রবিবার (১৫ মে) এ মাইলফলক স্পর্শ করে আরেফিন সোহাগের ব্যক্তিগত ফেসবুক আইডি। তার বর্তমান ফলোয়ার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়েই আরেফিন বেশ সরব। নিজের কাজের খবরাখবর নিয়মিত জানান তিনি। এছাড়া ব্যক্তি জীবনের বিভিন্ন মুহূর্তও শেয়ার করেন এই সাংবাদিক। তাই তার অনুসারী সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সেখানে তার বর্তমান ব্যক্তিজীবনের নানা স্থিরচিত্র। দাম্পত্য জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন তিনি সেখানে। তার ফলোয়াররা আপডেট পেতে লাইক ও কমেন্ট করছেন।

সম্প্রতি সুখবরটি জানিয়ে আরেফিন সোহাগ বলেন, আমি ভাবতেও পারিনি আমাকে মানুষ একটা ভালোবাসা দিবে। আমি কৃতজ্ঞ সকলের প্রতি। আমার লেখা ও সংবাদের মাধ্যমে আমি সব সময় সীমাবদ্ধ থাকতে চাই। ফেসবুক নিয়ে বিগত সময় তেমন ভাবনা না থাকলেও এখন আমার চিন্তা ভাবনা আছে এই প্লাটফর্মটি নিয়ে কাজ করার। আশা করছি আগামীতে সোশ্যাল মিডিয়া ফেসবুক নিয়ে কাজ করার।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন আরেফিন সোহাগ। তিনি একজন লেখক ও সাংবাদিক। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টালের শিফর্ট ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর