মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার।

৩০ হাজার টাকা বেতনে ৩৬০ চালক নেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

রিপোর্টারের নাম : / ৩৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ মে, ২০২২

৩০ হাজার টাকা বেতনে চালক পদে ৩৬০ জন নেবে প্রাণিসম্পদ অধিদপ্তর। অধিদপ্তরের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে এসব চালককে নিয়োগ দেওয়া হবে।   রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা : ৫ মে ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠাতে হবে ‘প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর (ভবন-২, ৭ম তলা), কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা’ বরাবর ডাক/কুরিয়ারযোগে ১২ মে ২০২২ তারিখের পৌঁছাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র :
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র পাঠাতে হবে-
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (সত্যায়িত);
ক. অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি;
খ. ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত);
গ. চারিত্রিক সনদের মূল কপি;
ঘ. নাগরিকত্বের সনদপত্র (সত্যায়িত);
ঙ. জন্ম সনদপত্র/জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত);
চ. ড্রাইভিং লাইসেন্সের কপি (সত্যায়িত);
ছ. একটি ফেরত খাম।

নিয়োগ পরীক্ষা :
আবেদনকারী প্রার্থীদের মোট ৩টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে- ব্যবহারিক পরীক্ষা; মৌখিক পরীক্ষা এবং শারীরিক ও চক্ষু পরীক্ষা। এই ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
দরকারি তথ্য :
ক. আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না।
খ. খামের ওপর অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম লিখে দিবেন। অন্যথায় আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হবে না।
গ. আবেদন ফরম এ-ফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
ঘ. ফরমটি অবশ্যই স্বহস্তে পূরণ করতে হবে।
ঙ. নির্ধারিত সময়ের পর আবেদনপত্র পৌঁছালে তা বাতিল হিসেবে গণ্য হবে।

আবেদন ফরম : https://lddp.portal.gov.bd/sites/default/files/files/lddp.portal.gov.bd/notices/aaebe819_ec05_4491_83bb_2d8221030ba8/2022-04-27-07-28-c4d4506245c663e3d9185ce58ed7723c.pdf

নিয়োগ বিজ্ঞপ্তি : https://lddp.portal.gov.bd/sites/default/files/files/lddp.portal.gov.bd/notices/aaebe819_ec05_4491_83bb_2d8221030ba8/2022-04-28-10-17-199b433fd65a5c800cda7e3221e30cff.pdf


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর