বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

কুড়িগ্রামে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ৩৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারী) সকালে মাস্টারেরহাটের নামা চরে (জোলাপাড়া) এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ইয়াকুব(৩০), এরশাদ(২৮), হোসেন আলী (৬৫) ইসমাইল (৩৭), নূরনবী (৭০), আব্দুল জলিল(৪৩), আব্দুল খলিল (৪২), শফিকুল (৩৫) জসিম (২৩), সহিদা বেগম (৬০), খোতেজা (৬০) হাফসা (২৬) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খাদেম আলী (৭০) মেহের আলী (৪২) ও আবু সুফিয়ানকে (২৮) উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মাস্টারেরহাট এলাকার খাদেম মিয়া গং তার ভোগ দখল করা জমিতে ধান রোপন করার জন্য গেলে একই এলাকার নুরনবী গং দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানায়, প্রায় ১৭-১৮ বছর থেকে এই দুই গ্রুপের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। আদালতে মামলা চলমান আছে। থানায় কয়েকবার মীমাংসার জন্য ডাক দিলেও একদল উপস্থিত হলেও আরেক দল উপস্থিত হয় না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর