শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

অবৈধ বালু উত্তোলন, বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ৩১০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড দেন।

জানাযায়, ফুলজোড় নদীর নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন সলঙ্গা থানা পুলিশের সহযোগিতা নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন জানান, আক্কাস আলী নামে এক চালক কে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বালু মহালের মালিক পালিয়ে যায়,বালু মহালের মালিকের নাম তিনি জানাননি।

প্রশাসনের অনুমতি ব্যতিরেকে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ। এ কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর