বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

অনলাইন ডেস্ক: / ৩৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২২ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনার ফলে র‌্যাব অনন্য সফলতা অর্জন করেছে। অপরাধ দূরীকরণে তার বিভিন্ন সৃষ্টিশীল ও গঠনমূলক পদক্ষেপের কারণে বাহিনীটি জনসাধারণের ভূয়সী প্রশংসা পেয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে র‌্যাবকে প্রশংসার আসনে বসিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন, যা ছিল যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ। নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিশোর অপরাধকে সামাজিকভাবে প্রতিরোধ করেছিলেন। আভিযানিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষ্যে তিনি র‌্যাবে উন্নত প্রযুক্তি সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‌্যাবে যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়নমুলক কাজ তরান্বিত করেছিলেন। ফোর্স ব্যারাক, ফোর্স মেস, হাসপাতাল, ডেন্টাল ইউনিট, জিমনেশিয়াম, অতিথিশালাসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। এছাড়া, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও কোম্পানি পর্যায়ে নতুন নতুন স্থাপনা নির্মাণ কার্যক্রমও সফলভাবে সম্পন্ন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর