শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

আগুনে পুড়ে ছাই সার-কীটনাশকের দোকান!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৫৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই সাথী ফার্টিলাইজার সপ নামক সার ও কীটনাশক দোকান। এতে সার ও কীটনাশক সহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে ওই ব্যবসায়ীর। ওই সময় আরো একটি দোকান পুড়ে যায়। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া (বাংলা বাজারে) এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাংলা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী সোহরাব হোসেনের দোকানে আগুনের শিখা দেখে গ্রামবাসী এগিয়ে আসেন। পরে ৯৯৯ কল করলে লালমনিরহাট ফায়ার স্টেশনের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লালমনিরহাট ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়ে প্রথমে অনুকুল নাপিতের দোকানে আগুন লাগে। পরে সেই আগুন সার ও কীটনাশকের দোকানে ছড়িয়ে পড়ে। তার পার্শবর্তি আরও একটি মুদির দোকানে লেগে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে। এতে নাপিত ও সার ব্যবসায়ীর ঘরে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সাথী ফার্টিলাইজার সপ এর মালিক সোহরাব হোসেন বলেন, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। ভোরের দিকে বাজারের লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানে আগুন লাগছে। স্থানী ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নেভানো হয়। কিন্তু ততক্ষনে আমার দোকানের সার, কীটনাশকসহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর