বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ

সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম খায়রুল এনাম (ফিরোজ)। তিনি সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের এস এম জালাল উদ্দিন (মাষ্টার) এর ছেলে।

উক্ত পরিচালনা কার্যক্রম পরিচালনার জন্য ছয় মাসের মেয়াদে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

বুধবার (২৮ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত এস এম খায়রুল এনাম (ফিরোজ), অভিভাবক সদস্য হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত মো. মিজানুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মো. জাহিদুল ইসলামকে রাখা হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদনের তারিখ থেকে ছয় মাসের জন্য এ কমিটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক ও পরিচালনাসংক্রান্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট চিঠি থেকে জানা গেছে।

এস এম খায়রুল এনাম (ফিরোজ) বলেন, বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর