মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসারের অভিযানে শিশু হাসপাতালে মোটরসাইকেল চোর আ/টক। খুমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: অগ্নি নির্বাপন ও উদ্ধারে সবার আগে আনসার সদস্যরা। সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন: বিপন্ন মানুষের পাশে আনসার ও ভিডিপি। আনসারের অভিযানে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের এক সদস্য আটক। বান্দরবানে পাহাড়ধসে বন্ধ সড়ক, দ্রুত সচল করল হিল আনসার-ভিডিপি। বিমানবন্দরে চুরির চেষ্টা নস্যাৎ: আনসারের তৎপরতায় হাতেনাতে আটক চোর। বাঁশখালীর বন্যাদুর্গত ৩০০ পরিবারে ভিডিপি দলনেতাদের মানবিক সহায়তা। কাজিপুরে বিএনপি নেতা বাবলুর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক বিরোধী অভিযানে বেড়ায় ৫ জনের জেল জরিমানা কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা 

আনসারের অভিযানে শিশু হাসপাতালে মোটরসাইকেল চোর আ/টক।

নিজস্ব প্রতিবেদক: / ২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। রবিবার বিকেলে শেরেবাংলা নগরের এই হাসপাতালে দায়িত্বরত টহল দলের অভিযানে চোর আটক ও চুরি হওয়া যানটি উদ্ধার করা সম্ভব হয়।

হাসপাতালের ভেতরের পার্কিং থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় অঙ্গীভূত আনসারের পিসি ইসমাইল উদ্দিন, আনসার সদস্য আজাহারুল ইসলাম ও আজাহার আলীর একটি টহল দল অভিযান চালিয়ে উপস্থিত জনতার সহায়তায় সাব্বির আহমেদ দীপ (২২) নামের চোরকে আটক করেন।

উদ্ধারকৃত ঢাকা মেট্রো ল ৬৩-৮০৭২ নম্বরের মোটরসাইকেলটি যথাযথ যাচাই-বাছাই শেষে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মিরপুরের বাসিন্দা ও প্রকৃত মালিক মোশাররফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আটক সাব্বিরকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে। নিজের বাইকটি ফিরে পেয়ে ভুক্তভোগী মোশাররফ হোসেন আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবাগ্রহীতা ও চিকিৎসকদের নিরাপত্তা, চুরি-ছিনতাই ও দালালদের দৌরাত্ম্য রুখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এই ঘটনা তারই আরো একটি উজ্জ্বল উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর