সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক। বেড়ায় চুরির সময় হাতেনাতে একজন আটক গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত কাজী নজরুল ইসলাম।  গাজীপুরে সেফটিক ট্যাংকি বি/স্ফো/রনে নিহ/ত-১।  বেড়ায় স্মরণসভা অনুষ্ঠিত কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ

আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম : / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের ফুলঝোড় নদীর ড্রেজিংয়ে উত্তোলিত বালির নিলাম বাতিল ও নলকায় স্তুপকৃত বালু জব্দ করার আদেশ এবং বাজেয়াপ্ত বালু নিলামে বিক্রির সিদ্ধান্তের বিরুদ্ধে মান ইন্জিনিয়ারিংয়ের রিট শুনানি শেষে উত্তোলিত বালু অপসারনের নিলাম কার‌্যাদেশ বাতিলের আদেশ বিষয়ে রুল এবং বাজেয়াপ্ত বালু নিলামে বিক্রিতে স্থগিতাদেশ প্রদান করেছে উচ্চ আদালত।

২৯’শে অক্টোবর বৃহস্পতিবার মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে হাইকোর্টে রিটটি (কেস নং-১৫৩৩০/২০২৬) দায়ের করা হলে ১লা নভেম্বর রবিবার শুনানি শেষে ২রা নভেম্বর সোমবার হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্যরে প্রতি এই রুল ও ইনজাংশন জারি করেন।

মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে রিট দায়েরকারি আইনজীবি এ্যাড. ফয়সাল মাহমুদ ফাইজি এতথ্য নিশ্চিত করে জানান, বাঙ্গালি-ফুলঝোড়-হুরাসাগড়-করতোয়া নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষন প্রকল্পে উত্তোলিত বালির সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া পয়েন্টের স্তুপ থেকে বালি অপসারনের নিলাম লাভ করে মান ইঞ্জিনিয়ারিং। চলতি বছরের ২রা ফেব্রুয়ারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের স্মারক নং-ডব্লিউ-১৪/৪৮২ নং পত্রে কার‌্যাদেশ পাওয়ার পর প্রতিষ্ঠানটির প্রধান মো: আবুল কালাম আযাদ বালি অপসারন শুরু করে। অপসারন করা বালির একাংশ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা সেতু সংলগ্ন এলাকায় ইজারাকৃত জমিতে স্তুপ আকারে জমা করে।

কিন্তু হঠাৎই মেয়াদ উত্তিন হওয়ার কারন দেখিয়ে ৭ই সেপ্টেম্বর ২০২৬ এ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যোটেরিয়ালস ব্যাবস্থাপনা ও মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের এক চিঠিতে বালির নিলাম কার‌্যাদেশ বাতিল করা হয়। কমিটির ঐ সভার ৫নং সিদ্ধান্তবলে নলকায় স্তুপকৃত বালি নিলামে বিক্রি করা হয়। অথচ নিলাম কার‌্যাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন দায়ের করা ছিলো।

এতে আর্থিক ও ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে মো: আবুল কালাম আযাদ হাইকোর্টে রিট দায়ের করলে রাষ্ট্রপক্ষের অংশগ্রহনে শুনানি শেষে দ্বৈত বেঞ্চ উত্তোলিত বালু অপসারনের নিলাম কার‌্যাদেশ বাতিলের আদেশ বিষয়ে রুল এবং বাজেয়াপ্ত বালু নিলামে বিক্রিতে ইনজাংশন জারি করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর