রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের

রিপোর্টারের নাম : / ২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ জুন, ২০২৬

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত এবং একজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস। আহত হয়েছেন ইমন সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর চাকা পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই ইমন ও ফেরদৌসের মৃত্যু হয়। আহত হন ইমনের স্ত্রী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর