রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরদীতে বিদেশ পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাৎ এর অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মো: ইয়াছিন আলী শেখ পাবনা প্রতিনিধি : / ৩৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ‍্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলার আপন দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্রতারকদের শাস্তি ও টাকা ফিরিয়ে পাওয়ার দাবি জানান।

অভিযুক্ত দুই ভাই প্রদীপ হোসেন ও হাবিবুর রহমান বাচ্চু উপজেলার ভাড়ইমারী এলাকার মৃত আব্দুল হামিদ প্রামাণিকের দুই ছেলে।

সোমবার বেলা ১১টায় ঈশ্বরদী শহরের আলোবাগ মোড়ে নিউ ঘরোয়া রেস্টুরেন্টে ভুক্তভোগী ৭ যুবক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী আবু সায়েম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্ত প্রদীপ ও বাচ্চু পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারীর গ্রামের মৃত আব্দুল হামিদ প্রামানিক এর ছেলে। প্রদীপ হোসেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে কর্মরত ছিলেন । সৌদি আরবে কর্মরত থাকার সুযোগ কাজে লাগিয়ে তার বড় ভাই হাবিবুর রহমান বাচ্চু

সৌদি আরবে ভালো বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ছোট ভাই প্রদীপের সাথে মোবাইল ফোনে এসব ভুক্তভোগীদের কথা বলিয়ে দেয় এবং প্রত‍্যেকের কাছ থেকে ৫- ৯ লাখ টাকা নিয়ে কাউকে দিয়েছে জাল ভিসা আর কাউকে সৌদি আরবে পাঠালেও তাদের কোনো কাজ দেয়নি। এমনকি তাদের সাথে দেখাও করেনি। পরে এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও বর্তমানে টাকা ফেরত না দিয়ে নানা হুমকি ধামকি দিচ্ছে।

এছাড়া একইভাবে আরো সহজ সরল মানুষের কাছ থেকে এই প্রতারক দুই ভাই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে ওই লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়। এসব ঘটনার সাথে জড়িত দোষী ওই দুই ভাইয়ের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং আত্মসাৎকৃত অর্থ ফেরতের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা ।

উল্লেখিত ভূক্তভোগী কিরণ হোসেন, আল আমিন, পিয়াস সরদার, শামছুল ও আজিজুলসহ সকলেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদের মধ‍্যে কাজী আবু সায়েম, কিরণ হোসেন ও পিয়াস সরদার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর