মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাজীপুরের কোনাবাড়ীতে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধিঃ দরোজায় তালা ঝুলছে, কিন্তু তালাবদ্ধ ঘরের মেঝেতে পড়ে আছে ফারজানা আক্তার নামে (১৮) এক গৃহবধুর পোড়া মরদেহ। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকায়।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার সময় রাজুর বাড়ীর টিনসেড কলোনির ভাড়াবাসায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী মোঃ বাবু (৩৫) এবং বাসার কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করে পুলিশ।

নিহত ফারজানা রাজধানীর মিরপুরে বিহারি পট্টি এলাকার আইয়ূব আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,আজ সন্ধ্যার সময় কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকায় রাজুর বাড়ীর টিনসেড কলোনির ভাড়াবাসায় রুমের ভেতর থেকে আগুনে পোড়া দুর্গন্ধ বের হচ্ছে। পরে স্থানীয়রা টিনের বেড়া কেটে রুমের ভিতরে প্রবেশ করে ওই গৃহবধূর আগুনে পোড়া মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক স্থানীয় এক বাসিন্দা জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওই গৃহবধূর স্বামী বাবু বলেন, এই বাসার কেয়ারটেকার রোমানের সাথে আমার স্ত্রীর পরকীয়া ছিল। আমি সন্ধ্যার সময় স্ত্রীকে রুমে তালা দিয়ে কোনাবাড়ী বাজারে চলে যাই। কিছুক্ষণ পরে ফোন আসে আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে। রুমের ভেতর কেরোসিন তেলের একটি বোতল পাওয়া যায়। তিনি বলেন দীর্ঘদিন ধরে ওই কেয়ারটেকারের সাথে আমার স্ত্রীর পরকীয়া চলছিল।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চলছে নানা সমালোচনা। অনেকেই বলছেন পরকীয়ার বলি হলেন এই গৃহবধূ।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন জানান, ফারজানা আক্তার নামে এক গৃহবধুর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত পরে জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর