সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উল্লাপাড়ায় রাফান মটরসের কমিউনিটি মিট অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ মে, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় অবস্থিত রাফান মটরসের আয়োজনে সোমবার (২৩ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে টেকনিশিয়ান কমিউনিটি মিট। রাফান মটরসের স্বত্বাধিকারী মোঃ রাসেল আহমেদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি মোটরসাইকেল কোম্পানির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এরিয়া সেলস ম্যানেজার মাসুদ রানা। তিনি সুজুকির বিভিন্ন মোটরসাইকেল মডেল, বাজারজাতকরণ কৌশল এবং বিক্রয়োত্তর সেবাসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের টেরিটরি সার্ভিস ম্যানেজার মোঃ আব্দুস সালাম। তিনি অংশগ্রহণকারী টেকনিশিয়ানদের উদ্দেশ্যে সুজুকি মোটরসাইকেলের কারিগরি দিক, মেইনটেন্যান্স ও আধুনিক প্রযুক্তি সংবলিত সেবাবিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপের টেকনিশিয়ান ও মেকানিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সুজুকি ব্র্যান্ড সম্পর্কে তাদেরকে অবহিত করা হয় এবং ব্যবহারিক জ্ঞান বিনিময়ের সুযোগ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে একটি র‌্যাফেল ড্র আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। কমিউনিটি মিটটির মাধ্যমে রাফান মটরস স্থানীয় টেকনিশিয়ানদের সাথে সুজুকি কোম্পানির সেতুবন্ধন তৈরি করে এবং মোটরসাইকেল সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর