রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়া রামকৃষ্ণপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ৩০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ মে, ২০২৩

মাদক ও দূনীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এবাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হিরো’র সভাপতিত্বে ইউপি সচিব ফরিদুল হক মিলন ২০২৩-২৪ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।

এতে ইউনিয়নের রাজস্ব আয় ধরা হয়েছে ৩৫ লাখ ২৮ হাজার ৪০১ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৯৫ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৬ শত ৯৪ টাকা এবং সমাপনী উদ্ধৃত্ত ২ লাখ ৫৫ হাজার ৪০১ টাকা।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হিরো তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে, তৃনমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিতা নিশ্চিত করনের লক্ষেই আজকে এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন। রামকৃষ্ণপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে রাস্তা,ঘাট,হাট-বাজার কিভাবে উন্নয়ন ও সুন্দর করাযায় এবিষয়ে প্রতিটি নাগরিকের মত প্রকাসের অধিকার আছে বলে জানান তিনি।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর