মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

এনায়েতপুরে প্রতিবন্ধী তুফান নিখোঁজে মায়ের আর্তনাদ

রিপোর্টারের নাম : / ৪২২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের শারীরিক-মানসিক ও বাক প্রতিবন্ধী কিশোর তুফান (১৫) নিখোঁজ হয়েছে। গত ৪ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকেই তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছে না তার দরিদ্র পরিবার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। সে নিয়মিত পান খেত বলে দাঁত পুরো কালো হয়ে গেছে।
তার পরিবারের পক্ষ থেকে জানানো  হয়েছে, প্রতিবন্ধী তুফান স্পষ্ট করে কথা বলতে পারেনা। হাঁটাচলা করতেও একটু সমস্যা হয়। এ ব্যাপারে গত ০৬.১০.২০২৫ ইং এনায়েতপুর থানায় ১৯৬ নং জিডি করা হয়েছে।
বর্তমানে তার মা আম্বিয়া খাতুন ছেলের সন্ধান না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ছেন। এ অবস্থায় তার সন্তানের সন্ধানের আকুতি জানিয়েছেন সকলের কাছে। কেউ সন্ধান দিতে পারলে ০১৭৬০-৪৩০২৫৩০১৭৭১-১৬৪৩৭৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে নিখোঁজ তুফানের বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনারুল ইসলাম জানান, প্রতিবন্ধী তুফানের নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্তানের জন্য আমরা তৎপরতা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর