সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন নাটোরে আব্দুর রাজ্জাক

নাটোর প্রতিনিধিঃ / ৪১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

নাটোরে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন আব্দুর রাজ্জাক। ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো এক ক্রেতা। তিনি নাটোর সদর উপজেলার চন্দনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক।

নাটোর কানাইখালী ওয়ালটন প্লাজায় শনিবার দুপুরে আব্দুর রাজ্জাকের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ ও বিশেষ অতিথি জনপ্রিয় চিত্রনায়ক ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুল ইসলাম খান অমীন খান ওই টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নাটোর কানাইখালী ওয়ালটন প্লাজার ম্যানেজার আবু তাহের সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ওসি নাসির আহমেদ, রাজশাহী ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সুমন চন্দ্র বসাক, এরিয়া ম্যানেজার বানিজ মিয়া,ক্রেডিট মনিটর মোঃ নওশাদ আলম ও মিজানুর রহমান প্রমুখ।

আব্দুর রাজ্জাক জানান, মাত্র ৩০ হাজার ৯৯০ টাকা দিয়ে তিনি ওয়ালটনের একটি ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন।
তিনি বলেন, ‘জীবনে প্রথম কোনো পুরস্কার পেলাম। একটা ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছি, ভাবতেও অবাক লাগছে। ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় ওয়ালটনকে ধন্যবাদ।

ওয়ালটন রাজশাহী ক্রেডিট ম্যানেজার সুমন চন্দ্র বসাক বলেন, ক্রেতা চাহিদা ও বিক্রিতে স্থানীয় বাজারে ওয়ালটন ফ্রিজ শীর্ষে। আন্তর্জাতিকমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধা দিতে বদ্ধ পরিকর ওয়ালটন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর