বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

কমছে কীটনাশকের ব্যবহার,উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ

রিপোর্টারের নাম : / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোপা আমন ধানে উপকারী ও অপকারী পোকামাকড়ের উপস্থিতি সনাক্তকরণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোর ফাঁদ স্থাপন করা হয়।

রবিবার সন্ধ্যায় হাটিকুমরুল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৩৯ ব্লকে একযোগে আলোর ফাঁদ স্থাপন করা হয়।

এ ফাঁদের মাধ্যমে কৃষকরা উপকারী ও অপকারী পোকা বাছাই করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।

কৃষকেরা জানান, আলোক ফাঁদ ধানের পোকা দমনে একটি পরিবেশবান্ধব পদ্ধতি। ধানখেত পাশে বাঁশের খুঁটির সাহায্যে মাটি থেকে ২-৩ ফুট ওপরে একটি বৈদ্যুতিক ভাল্ব জ্বালিয়ে ফাঁদটি তৈরি করা হয়। এটি ব্যবহার করে আমরা বেশ উপকৃত হচ্ছি।

এ সময় উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি কর্মকর্তারা। কৃষকদের ধান ক্ষেতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও পরামর্শ দেন তিনি।

উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সুর্বণা ইয়াসমীন সুমী বলেন, আলোক ফাঁদ হলো কোনো কিছু আটকানোর একটা যন্ত্র। এই যন্ত্রে নানা রকমের কৌশল অবলম্বন করে শিকার ধরা বা আটকানোর ব্যবস্থা করা হয়। বেশ কিছু পোকা আছে যারা আলোতে আকৃষ্ট হয়। তাই আলোক ব্যবহার করে আলো-আকর্ষী এসব পোকা আটকানোর বা আকৃষ্ট করে মেরে ফেলার জন্য যে ফাঁদ তৈরি করা হয় তাকেই আলোক ফাঁদ বলে। কৃষকের উপকারের জন্য আমরা আলোক ফাঁদ এর ব্যবহার নিশ্চিত করেছি। এর ফলে ফসলের ক্ষতিকর পোকা শনাক্ত করার ক্ষেত্রে খুব ভালো একটি পদ্ধতি। তাই কৃষকদের আলোক ফাঁদ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর