বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা। গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা। জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক।

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক: / ১১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও বাঘের বাজার সহ বিভিন্ন এলাকা বিক্ষোভ করেছে শ্রমিকরা‌। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা কারখানায় যায়। একপর্যায়ে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজার সহ বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও বিজেপি সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে প্রায় এক ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে কিছু সময় পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিক বিক্ষোভের ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকায় মঙ্গলবারের জন্য প্রায় শতাধিক পোশাক কারখানা ছুটির ঘোষণা করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে এবং মহাসড়ক অবরোধ করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করা হয়। মঙ্গলবার থেকে ৭০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বেলা পৌনে বারোটা পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর