সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক আর নেই

ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক।

নিজস্ব প্রতিবেদক: / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিরাপত্তা বলয় ভেদ করে পালানোর চেষ্টা, কিংবা অসহায় রোগীর পকেট কাটার ফন্দি—দুই ক্ষেত্রেই তৎপর আনসার সদস্যদের কাছে হার মানল অপরাধীরা। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর আশুলিয়া ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক দুটি অভিযানে চোর ও দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

সকাল সাতটার দিকে আশুলিয়ার পুরাতন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি কারখানা থেকে সেলাই মেশিনের মোটর চুরি করে পালাচ্ছিলেন নজরুল (৪২)। ১৮ নম্বর পকেট গেটে দায়িত্বরত আনসার সদস্য মো. রাশেদুল বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দেন। পরে গেটে থাকা এপিসি আবু সাঈদসহ অন্য সদস্যদের সহযোগিতায় তাকে আটক করে ক্যাম্প ইনচার্জ পিসি মো. সামিউল ইসলাম বেপজা প্রশাসনের কাছে সোপর্দ করেন।

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ৩৮০ টাকার টেস্ট রিপোর্টের জন্য এক রোগীর কাছে ৩ হাজার টাকা দাবি করছিলেন নাইম নামের এক দালাল। কর্তব্যরত আনসার সদস্য মো. আব্দুল হালিম পরিচয় জানতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।

তাৎক্ষণিক ধাওয়া করে হালিম তাকে ধরে ফেলেন এবং টহলরত সদস্য মোহাইমিনুল ও রমজান আলীর সহায়তায় প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরবর্তীতে আইনগত ব্যবস্থার জন্য তাকে হাসপাতাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে তৎপর রয়েছে, এই দুই ঘটনা তারই ধারাবাহিকতা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর