সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান

সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক।

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি প্রদান এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান, এই নীতিতে অটল রয়েছেন বাহিনীর মহাপরিচালক। সম্প্রতি সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় আনসার কমান্ডার মোঃ ওমর ফারুককে পুরস্কৃত করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে তাঁকে ডেকে সাম্প্রতিক নাশকতা প্রতিরোধে তাঁর সাহসিকতাপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর গভীর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখায় মুখোশধারী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের মূল ফটকের ভেতরে আগুনের সূত্রপাত হয়। এ সময় দায়িত্বে নিয়োজিত ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ ওমর ফারুক এবং কাকৈরগড়া ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আলী তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওমর ফারুকের হাতের আঙুল পুড়ে ফোস্কা পড়লেও তিনি দায়িত্ব থেকে পিছপা হননি। তাঁদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি। পরবর্তী সময়ে তাঁরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তাদের ফেলে যাওয়া আরও একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

মহাপরিচালক আনসার কমান্ডার মোঃ ওমর ফারুকের সাহসিকতা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি দায়িত্ব পালনে তাঁর এমন সাহসিকতা ও নিষ্ঠার দৃষ্টান্তকে বাহিনীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের সাহসিকতা বাহিনীর অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাহিনীর শৃঙ্খলা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে মহাপরিচালক যেমন অনিয়ম ও অপরাধের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণে কঠোর, তেমনি দায়িত্বনিষ্ঠা, সততা, সাহসিকতা ও ভালো কাজের স্বীকৃতি প্রদানেও সমানভাবে আন্তরিক। এরই ধারাবাহিকতায় আনসার কমান্ডার মোঃ ওমর ফারুককে তাঁর সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মস্পৃহা জোরদার এবং বাহিনীর পেশাদারিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর